Vidyasagar Setu | রবিতে মেরামতির জন্যে সম্পূর্ণ বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে চলবে যানবাহন?
Saturday, March 14 2026, 1:12 pm

Key Highlightsশুধু আজ শনিবার নয়, রবিবারও দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকবে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।
ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভার কারণে আজ, শনিবার ভোর সাড়ে ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত কোনও পণ্যবাহী গাড়ি দ্বিতীয় হুগলি সেতু দিয়ে কলকাতার দিকে ঢুকতে দেওয়া হয়নি। হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর, আগামীকাল ১৫ মার্চ ফের ভোর সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। কলকাতা পুলিশ জানিয়েছে, রবিবার দ্বিতীয় হুগলি সেতুর বিয়ারিং, কেবল সহ একাধিক অংশের মেরামতি করা হবে। এদিন জেসি রোড দিয়ে যে সমস্ত গাড়ি শহরে ঢুকবে সেগুলিকে টার্ফ ভিউ দিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। হাওড়া ব্রিজ ধরার জন্য সেন্ট জর্জেস গেট রোড, স্ট্যান্ড রোড ব্যবহার করা যাবে।
- Related topics -
- শহর কলকাতা
- কলকাতা কর্পোরেশন
- কলকাতা পুলিশ
- কলকাতা পুরসভা
- হাওড়া ময়দান
- হাওড়া
- হাওড়া ব্রিজ
- দ্বিতীয় হুগলি সেতু
- হাওড়া পুরসভা


