Kolkata | "পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়"- সেতুর নিচে বাসিন্দা ও ব্যবসায়ীরা যাচ্ছেন হাই কোর্টে
Friday, July 3 2026, 6:23 am

Key Highlightsপুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়, এমনই দাবি নিয়ে হাই কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে কলকাতা পুরসভা এলাকার ১০৫টি সেতুর নিচের জবরদখলকারী বাসিন্দা ও ব্যবসায়ীরা।
কলকাতার ঝুঁকিপূর্ণ সেতু ভেঙে দুর্ঘটনা রুখতে শহরের ১০৫টি সেতুর নিচের বাসিন্দা ও ব্যবসায়ীদের নোটিস দিয়েছে পুরসভা। আগামী শনি ও রবিবার সেতুর নিচে চলবে বুলডোজার। এই পরিস্থিতিতে পুনর্বাসনের ডিবি জানিয়ে হাই কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে সেতুর নিচের বাসিন্দারা। শহরের যে ১০৫টি সেতুর নিচে নোটিস দিয়েছে পুরসভা তার একটা বড় অংশই নির্মাণ ও দেখভাল করে কেএমডিএ। হুগলি রিভার ব্রিজ কমিশন, সেচ ও পূর্ত দপ্তরের পাশাপাশি কলকাতা পুরসভারও বেশ কিছু সেতু দেখভাল করার কথা।
- Related topics -
- শহর কলকাতা
- বেআইনি নির্মাণ
- কলকাতা হাইকোর্ট
- হাইকোর্ট
- হুগলি রিভার ব্রিজ কমিশনার্স
- মা উড়ালপুল
- মাঝেরহাট ব্রিজ
- হাওড়া ব্রিজ
- গ্লাসব্রিজ


