TMC-21st July | ভিক্টোরিয়া হাউসে অনুমতি না মেলায় বিকল্প ভেন্যু, কোথায় পালন হচ্ছে নব্য তৃণমূলের ২১ জুলাই?
Friday, July 10 2026, 5:57 pm

Key Highlightsআগামী ২১ জুলাই কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে শহিদ দিবসের কর্মসূচি পালন করবে নব্য তৃণমূল। এই কর্মসূচির জন্য প্রশাসনের অনুমতি মিলেছে বলে দলীয় সূত্রে দাবি করা হয়েছে।
নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-র সঙ্গে নব্য তৃণমূলের প্রতিনিধিদের প্রায় দেড় ঘণ্টার বৈঠক হয়। সূত্রের খবর, ২১ জুলাইয়ের কর্মসূচি নিয়েই বৈঠক কড়া হয়েছে। মূলত শহিদ দিবসের কর্মসূচির স্থান নির্ধারণ এবং প্রশাসনিক অনুমতি নিয়েই আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। ঋতব্রত-পন্থী শিবিরের দাবি, প্রথমে ভিক্টোরিয়া হাউসের সামনে ধর্মতলা মোড় সংলগ্ন এলাকায় ২১ জুলাইয়ের সমাবেশ করার জন্য পুলিশের কাছে আবেদন জানানো হয়েছিল। সেই অনুমতি না মেলায় অন্যত্র কর্মসূচি আয়োজনের জন্য সরকারের কাছে আবেদন জানায় তারা। অবশেষে কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে শহিদ দিবসের কর্মসূচির অনুমতি পাওয়া গেছে। সেখানেই পালিত হবে ঋতব্রত শিবিরের ২১ জুলাই।
- Related topics -
- রাজ্য
- রাজনীতিবিদ
- রাজনীতি
- মমতা ব্যানার্জী
- তৃণমূল কংগ্রেস
- তৃণমূল নেতা
- টিএমসি
- তৃণমূল কাউন্সিলার
- তৃণমূল রাজ্যসভার সাংসদ
- তৃণমূল ছাত্র পরিষদ
- তৃণমূলের পার্টি অফিস
- ২১শে জুলাই
- শহর কলকাতা


