Kolkata | সহপাঠীর গলায় ছুরি নিয়ে হামলা, কলকাতার বেসরকারি স্কুলে চাঞ্চল্য!
Wednesday, September 30 2026, 2:59 pm

Key Highlightsবুধবার সাউথ পয়েন্ট স্কুলে নবম শ্রেণির এক ছাত্রকে ছুরি দিয়ে কোপাল তারই এক সহপাঠী।
দক্ষিণ কলকাতার একটি বেসরকারি স্কুলে সহপাঠীর উপর ভয়াবহ হামলা। বুধবার সাউথ পয়েন্ট স্কুলে নবম শ্রেণির এক ছাত্রকে ছুরি দিয়ে কোপাল তারই এক সহপাঠী। স্কুলের তরফে জানানো হয়েছে, ৩০ সেপ্টেম্বর দুপুর ১২টা ২৯ মিনিটে ক্লাস নাইনের এক ছাত্র ক্লাস চলাকালীন অপর ছাত্রের গলায় ছুরি চালায়। ছুরির আঘাতে জখম পড়ুয়ার শরীর থেকে রক্ত পড়তে শুরু করে। দ্রুত ওই পড়ুয়াকে রুবি হাসপাতালে নিয়ে যান স্কুলের শিক্ষক ও কর্মীরা। আহত ছাত্রের অস্ত্রোপচার করা হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্কুল কতৃপক্ষের তরফে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করেছে।
- Related topics -
- শহর কলকাতা
- কলকাতা পৌরসভা
- সরকারি স্কুল
- স্কুল
- শিক্ষাদফতর
- horror
- ছাত্রছাত্রী


