DG-CP Change | ভোটের আগেই পুলিশের পদবদল! পীযুষ-সুপ্রতিম-মনোজদের সরানো হলো কোথায়?
Tuesday, March 17 2026, 6:49 am

Key Highlightsনবান্ন সূত্রে খবর, পীযুষ পাণ্ডেকে আবার ডিরেক্টর অফ সিকিউরিটি পদে ফিরিয়ে আনা হয়েছে।
মধ্যরাতে একধাক্কায় প্রশাসন এবং পুলিশের শীর্ষ পদে রদবদল। মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের পর এবার ডিজিপি,সিপি বদল হলো রাজ্যে। নবান্ন সূত্রে খবর, পীযুষ পাণ্ডেকে ডিরেক্টর অফ সিকিউরিটি পদে ফেরানো হয়েছে। মনোজ ভার্মাকে ডিরেক্টর অফ সিকিউরিটির অতিরিক্ত পদে বসানো হল। সুপ্রতিম সরকার এডিজি সিআইডি এবং আইবি পদে। বিনীত গোয়েল গেলেন ডিজি আইজি আইবিতে। লক্ষ্মী-নারায়ণ মিনা এডিজি সংশোধনাগারের দায়িত্বে গেলেন। নতুন স্বরাষ্ট্র সচিব হয়েছেন সংঘমিত্রা বোসকে। ডিজিপি পিযুষ পাণ্ডের জায়গায় এসেছেন সিদ্ধিনাথ গুপ্তা। আর এডিজি আইন শৃঙ্খলা বিনীত গোয়েলের জায়গায় এলেন অজয় মুকুন্দ রানাডে।
- Related topics -
- শহর কলকাতা
- রাজ্য পুলিশ
- রাজ্য
- রাজ্য সরকার
- রাজ্যের মন্ত্রীসভা
- পুলিশ প্রশাসন
- কলকাতা পুলিশ
- পুলিশ


