Kolkata | তৃণমূল কর্মীদের বেধড়ক মারধর CRPF-জওয়ানদের বিরুদ্ধে, অভিযোগ তৃণমূল প্রার্থী দেবাশীস কুমারের

Thursday, April 30 2026, 2:54 am
Kolkata | তৃণমূল কর্মীদের বেধড়ক মারধর CRPF-জওয়ানদের বিরুদ্ধে, অভিযোগ তৃণমূল প্রার্থী দেবাশীস কুমারের
highlightKey Highlights

জওয়ানরা বাড়িতে ঢুকে মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার ও তৃণমূল কর্মীদের মারধর করা হয়েছে। এরপর খবর পাওয়া মাত্র ওই রাতেই আক্রান্ত তৃণমূল কর্মীদের সঙ্গে হাসপাতালে দেখা করতে যান তৃণমূল প্রার্থী দেবাশীস কুমার।


তৃণমূল কর্মীদের মারধোর করেছে কেন্দ্রীয় বাহিনী, অভিযোগ উঠলো খাস কলকাতায়। জানা গিয়েছে, দ্বিতীয় দফার ভোট শেষ হয়ে যাওয়ার পর সন্ধে সাতটা নাগাদ সিআরপিএফ জওয়ানরা ফিরে যাওয়ার জন্য গাড়িতে উঠছিলেন। অভিযোগ, সেই সময় চার-পাঁচজন যুবক এসে সিআরপিএফ-এর সঙ্গে কথা বলেন। তারপরই জওয়ানরা বাড়িতে ঢুকে মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার ও তৃণমূল কর্মীদের মারধর করা হয়েছে। আহত মহিলার অভিযোগ, “কোনও কারণ নেই। ওই ছেলেগুলো বিজেপি সমর্থক। ভোট শেষ হয়ে যাওয়ার পর এমন ঘটনা ঘটেছে।” আক্রান্ত তৃণমূল কর্মীদের সঙ্গে হাসপাতালে দেখা করতে গিয়েছেন তৃণমূল প্রার্থী দেবাশীস কুমার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File