Kolkata | জন্মাষ্টমীর দিন ভেঙে পড়লো উত্তর কলকাতার 'বিপজ্জনক' বাড়ি! চাঞ্চল্য এলাকায়

Friday, September 4 2026, 2:30 pm
Kolkata | জন্মাষ্টমীর দিন ভেঙে পড়লো উত্তর কলকাতার 'বিপজ্জনক' বাড়ি! চাঞ্চল্য এলাকায়
highlightKey Highlights

বাড়িটি ভগ্নদশায় ছিল, অনেক আগেই বিপজ্জনক বলে ঘোষণা করা হয়েছিল পুরসভার তরফে।


 কলকাতায় ফের বাড়ি বিভ্রাট। উত্তর কলকাতায় ভেঙে পড়ল পুরোনো বাড়ি। শুক্রবার, জন্মাষ্টমীর দিন দুপুর ৩টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে। সূত্রের খবর, কলকাতার রাজা নবকৃষ্ণ স্ট্রিটের উপর থাকা ওই পুরোনো বাড়িটিকে অনেক আগেই বিপজ্জনক বলে ঘোষণা করা হয়েছিল পুরসভার তরফে। ওই বাড়িতে বেশ কয়েকজন বাসিন্দা বসবাস করছিলেন। বাড়ি ভেঙে পড়ায় কেউ জখম হয়েছেন কি না, তা এখনও স্পষ্ট নয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও কলকাতা পুরসভার কর্মীরা। শুরু হয় উদ্ধারকাজ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File