Municipality Election | ৭ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে পুরভোট, তোড়জোড় কমিশনের!
Tuesday, September 1 2026, 2:51 pm

Key Highlightsডিসেম্বরের মধ্যে কলকাতা পুরনিগমের নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
ডিসেম্বরের মধ্যে কলকাতা পুরনিগমের নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নির্দেশ মতো ৭ ডিসেম্বরের মধ্যে ভোট প্রক্রিয়া শেষ করতে জোরদার প্রস্তুতি নিচ্ছে রাজ্য নির্বাচন কমিশন। প্রথম দফায় কলকাতা, হাওড়া, শিলিগুড়ি, হলদিয়া, কালিম্পং ও ঝাড়গ্রামসহ একাধিক পুরসভায় ভোট গ্রহণ হবে। এ বিষয়ে জেলাশাসক ও পুর-নগরোন্নয়ন দফতরের আধিকারিকদের সাথে বৈঠক ডাকা হয়েছে। নির্বাচনে ১ জুলাই প্রকাশিত ফাইনাল রোল অনুযায়ী ভোটার তালিকা প্রস্তুত করা হবে। কারণ অক্টোবরের পরবর্তী ভোটার তালিকা প্রকাশে দেরি রয়েছে। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল নিশ্চিত করেছেন যে, নির্বাচনে সার্বিক নিরাপত্তা ও শান্তি বজায় রাখা হবে এবং কোনও অপ্রীতিকর ঘটনা ঘটবে না।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- কলকাতা পৌরসভা
- শহর কলকাতা
- হাওড়া
- কলকাতা পুরনিগম
- পৌরসভা নির্বাচন
- নির্বাচন কমিশন


