Municipality Election | ৭ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে পুরভোট, তোড়জোড় কমিশনের!

Tuesday, September 1 2026, 2:51 pm
Municipality Election | ৭ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে পুরভোট, তোড়জোড় কমিশনের!
highlightKey Highlights

ডিসেম্বরের মধ্যে কলকাতা পুরনিগমের নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।


ডিসেম্বরের মধ্যে কলকাতা পুরনিগমের নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নির্দেশ মতো ৭ ডিসেম্বরের মধ্যে ভোট প্রক্রিয়া শেষ করতে জোরদার প্রস্তুতি নিচ্ছে রাজ্য নির্বাচন কমিশন। প্রথম দফায় কলকাতা, হাওড়া, শিলিগুড়ি, হলদিয়া, কালিম্পং ও ঝাড়গ্রামসহ একাধিক পুরসভায় ভোট গ্রহণ হবে। এ বিষয়ে জেলাশাসক ও পুর-নগরোন্নয়ন দফতরের আধিকারিকদের সাথে বৈঠক ডাকা হয়েছে। নির্বাচনে ১ জুলাই প্রকাশিত ফাইনাল রোল অনুযায়ী ভোটার তালিকা প্রস্তুত করা হবে। কারণ অক্টোবরের পরবর্তী ভোটার তালিকা প্রকাশে দেরি রয়েছে। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল নিশ্চিত করেছেন যে, নির্বাচনে সার্বিক নিরাপত্তা ও শান্তি বজায় রাখা হবে এবং কোনও অপ্রীতিকর ঘটনা ঘটবে না।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File