KMC | বেআইনি নির্মাণের ভগ্নস্তূপের ওপরেই ফের নির্মাণ! কলকাতা পুর-কমিশনারকে তলব হাই কোর্টের

Key Highlightsবেআইনি নির্মাণ ভাঙার পর সেখানে ফের নির্মাণকাজ শুরু হওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে পুরসভার আইনজীবীর বক্তব্যে যথেষ্ট তথ্যের অভাব আছে বলে পর্যবেক্ষণ করে আদালত।
বেআইনি নির্মাণ ভাঙার পর সেখানে পুনরায় নির্মাণকাজ শুরু হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ কলকাতা হাই কোর্টের। আদালতের নির্দেশ অমান্য করে কীভাবে ওই জায়গায় আবার কাজ শুরু হলো তা নিয়ে প্রশ্ন তুলে এদিন কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডেকে আদালতের হাজির হতে বলা হয়। নিজের মহারাষ্ট্রের অভিজ্ঞতার কথা জানিয়ে এদিন প্রধান বিচারপতি বলেন, “বিএমসি, থানে, কল্যাণ দম্বি ভ্যালি, নবি মুম্বাই কর্পোরেশনের মতো অন্তত ৮-১০ টি পুর নিগমের মামলার অভিজ্ঞতা থেকে বলছি, বেশিরভাগ ক্ষেত্রে কমিশনারের কাছে, সব খবর পৌঁছয় না। তাঁকে খুব নির্দিষ্ট করে কিছু খবর দেওয়া হয়। ফলে শহরের কোথায় কি ঘটছে, অনেকটাই তার কাছে অন্ধকারে থাকে।….এমন বেআইনি নির্মাণ হাইকোর্টের নির্দেশে ভাঙার পর আর যেন কোনোভাবেই সেখানে নির্মান না হয় সেটা নিশ্চিত করতে হবে।” আগামী ১৪ অক্টোবর রাজ্যকে বেআইনি নির্মাণ ভাঙার বিষয়ে রিপোর্ট দিতে হবে।
- Related topics -
- শহর কলকাতা
- কলকাতা হাইকোর্ট
- হাইকোর্ট
- কলকাতা কর্পোরেশন
- কলকাতা পৌরসভা
- কলকাতা পুরসভা
- কলকাতা পুরনিগম
- কলকাতা
- বেআইনি নির্মাণ


