Kolkata Metro | কবি সুভাষ থেকে সেক্টর ফাইভ মেট্রো রুটের কাজ শেষ আড়াই মাসেই, ডিসেম্বরেই ছুটবে ট্রেন
Saturday, July 11 2026, 7:23 am

Key Highlightsদীর্ঘ আড়াই বছর ধরে তৃণমূল জমানায় আটকে থাকা চিংড়িঘাটায় মেট্রোর গার্ডার বসানোর কাজ শেষ হতে চলেছে মাত্র আড়াই মাসে।
কলকাতা মেট্রো সূত্রে শেষের পথে চিংড়িঘাটায় বকেয়া থাকা মেট্রোর কাজ। মাত্র আড়াই মাসেই চিংড়িঘাটায় মেট্রোর গার্ডার বসানোর কাজ শেষ হতে চলেছে। শুক্রবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত চিংড়িঘাটা উড়ালপুল বন্ধ রেখে ৩২৬ নম্বর পিলার থেকে ৩২৭ নম্বর পিলার পর্যন্ত কাজ চলছে। এরপরেই গৌরকিশোর ঘোষ মেট্রো স্টেশনের সঙ্গে জুড়ে দিয়ে ট্র্যাক বা লাইন পেতে দেওয়া, সিগন্যালিং ব্যবস্থা তৈরি করে দেওয়ার কাজ শুরু হয়ে যাবে। চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে কবি সুভাষ থেকে সেক্টর ফাইভ অর্থাৎ আইটি সেন্টার মেট্রো স্টেশন পর্যন্ত পরিষেবা শুরু করে দেওয়া হবে বলে মেট্রো কতৃপক্ষের তরফে জানানো হয়েছে।
- Related topics -
- শহর কলকাতা
- মহানগর
- কলকাতা মেট্রো
- মেট্রো পরিষেবা
- মেট্রো
- মেট্রো আধিকারিক
- মেট্রো সময়সূচি
- মেট্রো কর্তৃপক্ষ
- ইস্ট-ওয়েস্ট মেট্রো
- হাওড়া-শিয়ালদহ মেট্রো
- কবি সুভাষ-রুবি মেট্রো


