Kolkata Metro | ৭ জানুয়ারি ও ২৭ জানুয়ারি কলকাতায় মোদী, গড়িয়া-সেক্টর ফাইভ মেট্রোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Thursday, November 26 2026, 4:49 am
Kolkata Metro | ৭ জানুয়ারি ও ২৭ জানুয়ারি কলকাতায় মোদী, গড়িয়া-সেক্টর ফাইভ মেট্রোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
highlightKey Highlights

আগামী ৭ জানুয়ারি থেকে কলকাতায় হবে প্রবাসী ভারতীয় সম্মেলন। যার উদ্বোধনে হাজির থাকার কথা প্রধানমন্ত্রীর।


নতুন বছরে শহরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নবান্ন সূত্রে খবর, ৭ জানুয়ারি ও ২৭ জানুয়ারির মধ্যে যে কোনও একদিন নিউ গড়িয়া-সেক্টর ফাইভ মেট্রো রুটের (অরেঞ্জ লাইন) উদ্বোধন করবেন তিনি। আগামী ৭ জানুয়ারি থেকে প্রবাসী ভারতীয়দের নিয়ে সম্মেলন বসবে বাংলায়। সেখানেও যোগ দেবেন তিনি। ২৭ জানুয়ারি গ্লোবাল এনার্জি সামিট হবে কলকাতায়। ৮০টি দেশের প্রতিনিধিরা ওই সামিটে যোগ দেবেন। সেই সম্মেলনেরও সূচনা হওয়ার কথা প্রধানমন্ত্রীর হাত দিয়ে। এই দুই অনুষ্ঠানের সঙ্গে সামঞ্জস্য রেখে একদিন বহু প্রতীক্ষিত ওই মেট্রো রুটের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File