Kolkata Metro | দুর্গাপুজোয় মেট্রোর শেষ চলাচল কখন? সকালে পরিষেবা শুরু কবে? জানুন বিস্তারিত

Key Highlightsব্লু ও গ্রিন লাইনে পুজোর দিনগুলি ভোর পর্যন্ত মেট্রো চলবে। কিন্তু বন্ধ থাকবে ২টি লাইন।
২০২৬ সালের দুর্গাপুজোর জন্য টাইমটেবিল প্রকাশ করলো কলকাতা মেট্রো কতৃপক্ষ। পুজোর দিনগুলোতে কোন কোন লাইনে পরিষেবা চলবে, জেনে নিন। দুর্গাপুজোয় সপ্তমী থেকে দশমী অবধি বন্ধ থাকবে পার্পল লাইন এবং অরেঞ্জ লাইন। পঞ্চমী এবং ষষ্ঠীতে সকাল ৬টা থেকে রাত ১১টা অবধি চলবে ব্লু এবং গ্রিন লাইনের পরিষেবা। ইয়োলো লাইন চলবে ডাউনের দিকে সকাল ৭টা ১৮ থেকে রাত ৯টা। আপের দিকে সকাল ৭টা ৪০ থেকে রাত ৯টা ২০। পার্পল লাইন: ডাউনের দিকে সকাল ৮টা ১০ থেকে রাত ৮টা ৪৫। আপের দিকে সকাল ৭টা ৪০ থেকে রাত ৮টা ২০। অরেঞ্জ লাইন: ডাউনের দিকে সকাল ৭টা ০৩ থেকে রাত ৯টা ২৬। আপের দিকে সকাল ৬টা ৪০ থেকে রাত ৯টা ০৫। সপ্তমী, অষ্টমী এবং নবমী ব্লু লাইন চলবে দুপুর ১টা থেকে ভোর ৪টা। গ্রিন লাইন: দুপুর দেড়টা থেকে ভোর ৩টা ৫২ মিনিট। ইয়েলো লাইন: ডাউনের দিকে বিকেল ৩টা থেকে রাত সাড়ে ১০টা। আপের দিকে বিকেল ৩টা ২৪ থেকে রাত ১০টা ৫৩।
- Related topics -
- শহর কলকাতা
- কলকাতা মেট্রো
- দক্ষিণেশ্বর মেট্রো
- মেট্রো পরিষেবা
- হাওড়া-শিয়ালদহ মেট্রো
- শিয়ালদহ মেট্রো
- মেট্রো
- কবি সুভাষ-রুবি মেট্রো
- মেট্রো আধিকারিক
- মেট্রো সময়সূচি
- ইস্ট-ওয়েস্ট মেট্রো
- মেট্রো কর্তৃপক্ষ
- দুর্গাপুজো


