Kolkata Metro | বিদ্যুৎ চলে গেলেও চলবে ট্রেন! ব্লু লাইনে ব্যাটারি ব্যাক আপ সিস্টেম চালু মেট্রো কতৃপক্ষের
Wednesday, February 25 2026, 4:23 pm

Key Highlightsব্লু লাইনে চালু হল ব্যাটারি ব্যাক আপ সিস্টেম। হঠাৎ বিদ্যুৎ চলে গেলে বা গ্রিডে সমস্যা হলে এই ব্যাটারিতে জমা থাকা বিদ্যুৎ ব্যবহার করা যাবে।
বুধবার আধুনিক ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেমের উদ্বোধন করলেন মেট্রোর জেনারেল ম্যানেজার এস. এস. মিশ্র এবং অন্যান্য আধিকারিকরা। ব্লু লাইনে (দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম রুট) চালু হল ব্যাটারি ব্যাক আপ সিস্টেম। এর জেরে হঠাৎ বিদ্যুৎ চলে গেলেও আর টানেলের মধ্যে আটকে থাকতে হবে না ট্রেনকে। এই ব্যাটারিতে জমে থাকা বিদ্যুৎ ব্যাবহার করে টানেলে আটকে পড়া মেট্রোকে পরবর্তী স্টেশন পর্যন্ত প্রায় ৫৫ কিমি গতিতে নিয়ে যাওয়া যাবে। ব্যাটারি ব্যাবহার করে টানেলের ভেন্টিলেশন ও পরিবেশ নিয়ন্ত্রণ ব্যবস্থাও চালু রাখা যাবে।
- Related topics -
- শহর কলকাতা
- দক্ষিণেশ্বর মেট্রো
- কলকাতা মেট্রো
- মেট্রো পরিষেবা
- মেট্রো
- মেট্রো কর্তৃপক্ষ
- মেট্রো সময়সূচি
- মেট্রো আধিকারিক
- কবি সুভাষ-রুবি মেট্রো
- শিয়ালদহ মেট্রো
- হাওড়া-শিয়ালদহ মেট্রো
- ইস্ট-ওয়েস্ট মেট্রো


