Kolkata Metro | সপ্তাহান্তে WBCS পরীক্ষা, রবিতেও শহরে চলবে মেট্রো, একনজরে সময়সূচি
Friday, June 12 2026, 2:45 pm

Key Highlightsব্লু ও গ্রিন লাইনে চলবে বাড়তি মেট্রোও। রবিবার সকাল ৮টা থেকে পাতালপথে ব্লু ও গ্রিন লাইনে পাওয়া যাবে পরিষেবা।
আগামী রবিবার অর্থাৎ ১৪ জুন রাজ্যে ডব্লুবিসিএস পরীক্ষা। কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, রবিবার সকাল ৮টা থেকে ব্লু ও গ্রিন লাইনে পাওয়া যাবে পরিষেবা। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম রুটে প্রথম মেট্রো চালু হবে সকাল ৮টায়। গ্রিন লাইন অর্থাৎ সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান রুটেও সকাল ৮টা প্রথম মেট্রো পাবেন। আধ ঘন্টা অন্তর অন্তর পাওয়া যাবে পরিষেবা। রবিবার সাধারণত ব্লু লাইনে চলে ১৫২ টি মেট্রো। এই সপ্তাহে তার বদলে ১৫৬ টি মেট্রো চলবে। গ্রিন লাইনে ১০৮টির বদলে ১১২টি মেট্রো পরিষেবা মিলবে।
- Related topics -
- শহর কলকাতা
- মহানগর
- কলকাতা মেট্রো
- মেট্রো পরিষেবা
- শিয়ালদহ মেট্রো
- মেট্রো
- হাওড়া-শিয়ালদহ মেট্রো
- মেট্রো আধিকারিক
- মেট্রো সময়সূচি
- মেট্রো কর্তৃপক্ষ
- ইস্ট-ওয়েস্ট মেট্রো
- কবি সুভাষ-রুবি মেট্রো
- দক্ষিণেশ্বর মেট্রো


