WB নির্বাচন ২০২৬TMC80BJP207LFT+ISF2INC2অন্যান্য2ফলাফল
Key Highlights
যাত্রী না তুলেই ছুটল মেট্রো! মঙ্গলবার এই ঘটনা ঘটেছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর ফুলবাগান স্টেশনে
Thursday, December 21 2023, 2:26 pm

Key Highlightsযাত্রী না তুলেই তাঁদের সামনে দিয়ে পরের স্টেশনের দিকে চলে গেল মেট্রো। মঙ্গলবার এই ঘটনা ঘটেছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর ফুলবাগান স্টেশনে। ট্রেন না থামায় যাত্রীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। ক্ষুব্ধ যাত্রীরা স্টেশন সুপারের ঘরে অভিযোগও জানান। মাসখানেক আগেও ইস্ট–ওয়েস্ট মেট্রোর সল্টলেক স্টেডিয়াম এবং করুণাময়ী স্টেশনে না থেমে চলে গিয়েছিল ট্রেন। ওই ঘটনা নিয়ে তদন্তের পরে চালকদের আরও বেশি সতর্ক থাকার পরামর্শ দিয়েছিলেন মেট্রো কর্তৃপক্ষ। কিন্তু তার পরেও একই ঘটনার পুনরাবৃত্তিতে এ দিন শোরগোল পড়ে গিয়েছে।
- Related topics -
- রাজ্য
- ইস্ট-ওয়েস্ট মেট্রো
- কলকাতা মেট্রো
- শহর কলকাতা


