Kolkata Metro | মেট্রোতে নেওয়া যাবে না শাবল-হাতুড়ি-মদ-মাংস! নিষেধের নয়া তালিকা প্রকাশ কলকাতা মেট্রোর
Wednesday, March 18 2026, 3:31 pm

Key Highlightsএবার একাধিক মেট্রো স্টেশনে মেট্রোয় বহন করা যাবে না এমন জিনিসের তালিকা টাঙিয়ে দিল কর্তৃপক্ষ। যারা তারপরও এই সব জিনিস বহন করবেন, তাঁদের শাস্তির কথা স্মরণও করিয়ে দেওয়া হচ্ছে সেখানে।
কলকাতা মেট্রো কতৃপক্ষ জানিয়েছে, মেট্রোয় বহন করা যাবে না এমন জিনিসের তালিকা টাঙানো হয়েছে প্রতিটি স্টেশনে। তালিকায় বলা হয়েছে ধারালো বস্তুর মধ্যে তরবারি, মাংস কাটার বড় ছুরি এবং কাঁচি নিয়ে মেট্রোয় ওঠা বেআইনি। তালিকায় রয়েছে ডিনামাইট, গান পাউডার, আতশবাজি, হ্যান্ড গ্রেনেড, প্লাস্টিক বিস্ফোরক, পেট্রোলিয়াম, মদ, সকল ধরনের স্পিরিট, অন্যান্য দাহ্য তরল, বড় ব্যাটারি, সিল না করা উদ্ভিদ, চারাগাছ, সিল না করা কাঁচা মাংস, মাছ ইত্যাদি। এসব নিয়ে ধরা পড়লে তাঁর ৫০০ টাকা জরিমানা এবং চার বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
- Related topics -
- শহর কলকাতা
- কলকাতা মেট্রো
- মেট্রো পরিষেবা
- মেট্রো
- শিয়ালদহ মেট্রো
- হাওড়া-শিয়ালদহ মেট্রো
- দক্ষিণেশ্বর মেট্রো
- মেট্রো সময়সূচি
- মেট্রো আধিকারিক
- মেট্রো কর্তৃপক্ষ
- ইস্ট-ওয়েস্ট মেট্রো
- কবি সুভাষ-রুবি মেট্রো
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- কলকাতা কর্পোরেশন
- কলকাতা পুরসভা
- মহানগর


