Kolkata Metro | রবিতে সকাল ৭টা থেকে মিলবে মেট্রো, মেডিক্যাল সার্ভিস পরীক্ষার জন্য বদলালো সময়মসূচি
Saturday, August 1 2026, 2:32 pm

Key Highlightsসাধারণত রবিবার সকাল ৯টা থেকে পরিষেবা শুরু হলেও, এ দিন পরীক্ষার্থী ও সাধারণ যাত্রীদের সুবিধার্থে সকাল ৭টা থেকেই ব্লু লাইন (দক্ষিণেশ্বর-কবি সুভাষ) এবং গ্রিন লাইনে (হাওড়া ময়দান-সল্টলেক সেক্টর ফাইভ) মেট্রো চলাচল শুরু হবে।
আগামীকাল ২ অগস্ট, রবিবার রাজ্যে কম্বাইন্ড মেডিক্যাল সার্ভিসেস-এর পরীক্ষা রয়েছে। সাধারণত রবিবার সকাল ৯টা থেকে পরিষেবা শুরু হলেও, এ দিন পরীক্ষার্থীদের সুবিধার্থে এ দিন ব্লু ও গ্রিন লাইনে সকাল ৯টার পরিবর্তে সকাল ৭টা থেকে মেট্রো পরিষেবা চালু হবে। সকাল ৭টা থেকে সকাল ৯টা পর্যন্ত ব্লু ও গ্রিন লাইনে ৩০ মিনিট অন্তর মেট্রো চালানো হবে। সকাল ৯টা থেকে রবিবারের স্বাভাবিক সূচি মেনে মেট্রো চলবে। এদিন দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম প্রথম মেট্রো চলবে সকাল ৭টা থেকে। তবে সাধারণ রবিবারের মতো পরিষেবা চালু থাকলেও জয় হিন্দ বিমানবন্দর থেকে দক্ষিণেশ্বর রুটের প্রথম সরাসরি মেট্রো পরিষেবা সকাল ১০টা ৩৬ মিনিটের পরিবর্তে দুপুর ১২টা ৪২ মিনিটে পাওয়া যাবে। রবিবার হওয়ায় ২ অগস্ট অরেঞ্জ লাইন ও পার্পল লাইনে মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে।
- Related topics -
- শহর কলকাতা
- মহানগর
- দক্ষিণেশ্বর মেট্রো
- কলকাতা মেট্রো
- মেট্রো পরিষেবা
- মেট্রো
- মেট্রো কর্তৃপক্ষ
- মেট্রো সময়সূচি
- মেট্রো আধিকারিক
- কবি সুভাষ-রুবি মেট্রো
- শিয়ালদহ মেট্রো
- ইস্ট-ওয়েস্ট মেট্রো
- পরীক্ষা


