Kolkata Derby | বারাসাত স্টেডিয়ামে মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান, ৫০ টাকারও কমে দেখতে পাবেন কলকাতা ডার্বি
Sunday, September 6 2026, 2:45 pm

Key Highlightsকলকাতা লিগ দেখাচ্ছে No10 Sports app. শুধু মোবাইল বা ট্যাবেই দেখা যাচ্ছে ম্যাচ। টিভিতে দেখতে পারবেন না ম্যাচ।
রাত পোহালেই কলকাতা লিগের গ্রুপস্তরে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। ধুন্ধুমার এই ম্যাচ দেখতে বারাসাত স্টেডিয়ামে ভিড় করবেন দর্শকেরা। বাড়ি বসেই ম্যাচ দেখতে পারবেন ফুটবলপ্রেমীরা। তবে টিভিতে নয়, এ বার কলকাতা লিগ দেখাচ্ছে No10 Sports App-এ। কলকাতা ডার্বির জন্য নতুন ম্যাচ পাস এনেছে No10 Sports। ৪৯ টাকা খরচ করে পাস্ কিনলেই আপনি কলকাতা ডার্বি দেখতে পাবেন। ৭ সেপ্টেম্বর, সোমবার বারাসাত স্টেডিয়ামে বিকেল ৫টা থেকে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। এই ম্যাচ জিতলে গ্রুপ শীর্ষে থেকে শেষ করবে ইস্টবেঙ্গল। মোহনবাগান ম্যাচ জিতলেও তারা পয়েন্ট টেবিলের তিন নম্বরেই থাকবে।
- Related topics -
- খেলাধুলা
- ফুটবলার
- ফুটবল
- সর্বভারতীয় ফুটবল ফেডারেশন
- ফুটবল প্রশিক্ষক
- শহর কলকাতা
- ইস্টবেঙ্গল
- মোহনবাগান


