Kolkata ISKCON | আচমকা পদচ্যুত রাধারমণ দাস! ইসকনের সব পদ থেকে সরানো হল তাঁকে, কী কারণে এই সিদ্ধান্ত?

Sunday, June 28 2026, 1:59 pm
Kolkata ISKCON | আচমকা পদচ্যুত রাধারমণ দাস! ইসকনের সব পদ থেকে সরানো হল তাঁকে, কী কারণে এই সিদ্ধান্ত?
highlightKey Highlights

ইসকনের সব পদ থেকে সরানো হলো রাধারমণ দাসকে। কলকাতায় ইসকনের সহ-সভাপতি পদে ছিলেন তিনি।


আচমকা ইসকনের সব পদ থেকে সরানো হলো রাধারমণ দাসকে। কলকাতা ইসকনের সহ সভাপতি ছিলেন তিনি। শনিবার রাতে কর্তৃপক্ষের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। রবিবার বিকেলে এক্স হ্যান্ডলে তিনি জানিয়েছেন, তাঁকে ইসকনের সব দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন কর্তৃপক্ষ। তিনি আরও জানিয়েছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তকে তিনি সম্মান করেন। এক বিবৃতিতে রাধারমণ দাস জানান, বাংলাদেশে হিন্দু ও ইসকন ভক্তদের উপর নির্যাতনের অভিযোগ নিয়ে প্রকাশ্যে বক্তব্য রাখা এবং চিন্ময় কৃষ্ণ প্রভুর বিষয়ে সমর্থনে কথা বলার ফলশ্রুতিতেই সম্ভবত এই ঘটনা ঘটলো। আপাতত ইসকনের প্রতিনিধি হিসাবে সংবাদমাধ্যমকে আর কোনও প্রতিক্রিয়া দেবেন বলেই জানিয়েছেন রাধারমণ দাস।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File