Kolkata International Film Festival | কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে এবার রজনীকান্ত-প্রভাস, জানালেন মিঠুন চক্রবর্তী

Tuesday, October 27 2026, 4:07 pm
Kolkata International Film Festival | কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে এবার রজনীকান্ত-প্রভাস, জানালেন মিঠুন চক্রবর্তী
highlightKey Highlights

মিঠুন চক্রবর্তী জানান, এবারের সিনে উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকতে চলেছেন দক্ষিণী সিনেমার মেগাস্টার ‘থালাইভা’ রজনীকান্ত এবং ‘বাহুবলী’ খ্যাত তারকা প্রভাস।


আগামী ১৭ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২৩ ডিসেম্বর পর্যন্ত তিলোত্তমায় অনুষ্ঠিত হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (Kolkata International Film Festival)। মঙ্গলবার নন্দনে বিশেষ বৈঠক করলেন মিঠুন চক্রবর্তী, অগ্নিমিত্রা পাল,পূর্ণিমা চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও জিৎ। এদিন বৈঠক শেষে মিঠুন চক্রবর্তী জানান, "এবারের সিনে উৎসবে ফিল্ম বাজারকে আমরা বিশেষভাবে প্রমোট করব। কমিটির শিডিউল এবং কে কী দায়িত্ব সামলাবেন তা নির্ধারণ করা হয়েছে। কলকাতার ল্যান্ডমার্ক জায়গাগুলোকে উৎসবের উপযোগী করে সাজিয়ে তোলা হবে। রজনীকান্ত, প্রভাস, অনুপম খের, পরেশ রাওয়াল ও কঙ্গনা রানাওয়াত আসছেন। বিদেশ থেকেও খ্যাতিমান অতিথিদের আনার চেষ্টা চালানো হচ্ছে।"




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File