Kolkata Airport | বাথরুমের আয়নায় টিস্যু দিয়ে লেখা মেসেজ! ফুকেট-কলকাতাগামী বিমানে ছড়াল বোমাতঙ্ক
Saturday, October 24 2026, 3:26 pm

Key Highlightsউড়ানের শৌচাগারের আয়নায় লিপস্টিক দিয়ে লেখা ছিল, বোমা রয়েছে। সেটা দেখা মাত্রই চাঞ্চল্য ছড়ায়।
শুক্রবারের পর ফের শনিবার কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক। সূত্রের খবর, এদিন ফুকেট থেকে কলকাতাগামী বিমানের শৌচাগারের আয়নায় লিপস্টিক দিয়ে লেখা ছিল, বোমা রয়েছে। বিষয়টি নজরে আসতেই চাঞ্চল্য ছড়ায় যাত্রীদের মধ্যে। উল্লেখ্য, গতকাল মহিলা ওয়াশরুমে মধ্যে টিস্যু পেপারের উপর বাংলা হরফে লেখা ছিল একই বার্তা। এ দিন দুপুর ২ টো নাগাদ বিমান-বন্দরে ঢোকে ইন্ডিগোর বিমান। কেবিন-ক্রুরা গোটা বিমানটি একবার চেক করতে গিয়েই ওই বার্তা দেখতে পান। দ্রুত যাত্রীদের নামিয়ে আইসোলেশন বে-তে নিয়ে যাওয়া হয়। তারপরই পুলিশ কুকুর সহ বিমানবন্দরে তল্লাশি অভিযান চালায় কর্তব্যরত CISF-এর নিরাপত্তা কর্মীরা। পরপর দুদিন এই ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে চিন্তা বাড়ছে।
- Related topics -
- শহর কলকাতা
- কলকাতা এয়ারপোর্ট
- বিমানবন্দর
- বোমাতঙ্ক


