Kolkata Hotel Molestation | কলকাতার বিলাসবহুল হোটেলের নাইটক্লাবে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ! ধৃত ১
Sunday, September 27 2026, 5:33 pm

Key Highlightsবাইপাসের ধারের একটি অভিজাত হোটেলের ডিস্কোতে এক তরুণীকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ।
শহরের বিলাসবহুল হোটেলের নাইটক্লাবে তরুণীর শ্লীলতাহানির অভিযোগ। রবিবার এই ঘটনায় খিদিরপুরের বাসিন্দা অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৭ সেপ্টেম্বর ভোররাতে ই এম বাইপাস লাগোয়া ওই বিলাবহুল হোটেলটিতে যান অভিযোগকারিণী তরুণী। অভিযোগ, নাইটক্লাবের ভিতরেই অভিযুক্ত যুবক এবং তার সঙ্গে থাকা আরও কয়েকজন মিলে তরুণীকে আটকে রেখে শারীরিক হেনস্থা করেন। ২৪-এর সেই অভিযুক্তের নাম মহম্মদ রাফে আজিম। রবিবার বেনিয়াপুকুর থানা এলাকায় অভিযুক্তের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।


