Kolkata Flight Hijack | কলকাতায় Air India-র ফ্লাইটে হাইজ্যাক অ্যালার্ট! আইসোলেশন বে তে যাত্রীসহ বিমান

Wednesday, November 11 2026, 2:07 pm
Kolkata Flight Hijack | কলকাতায় Air India-র ফ্লাইটে হাইজ্যাক অ্যালার্ট! আইসোলেশন বে তে যাত্রীসহ বিমান
highlightKey Highlights

কলকাতা থেকে টেক অফের আগে পাইলট এয়ার ট্র্যাফিক কন্ট্রোলে (ATC) হাইজ্যাক অ্যালার্ট মেসেজ পাঠান।


কলকাতা থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্ক। টেক অফের আগে বিমানের শৌচালয়ে হাইজ্যাকের লিখিত হুমকি পাওয়া নিয়ে শোরগোল। সূত্রের খবর, বুধবার সকালে টেক অফের প্রস্তুতি নিচ্ছিল মুম্বইগামী বিমান AI 772। ঠিক তার আগের মুহূর্তে ATC অ্যালার্ট মেসেজ পায় পাইলটের কাছ থেকে। বিমানের বাথরুমে হাইজ্যাকের হুমকি দেওয়া চিরকুট খুঁজে পায় ক্রু মেম্বাররা। দ্রুত এমার্জেন্সি ঘোষণা করে বিমানটিকে আইসোলেশন বে- তে নিয়ে যাওয়া হয়। প্রায় ঘণ্টা তিনেক ধরে বিমানটিতে চিরুনি তল্লাশি চলেছে। যাত্রীদের বসার জায়গা, ককপিট, কার্গো এলাকা সবেতেই চলেছে তল্লাশি। সূত্রের খবর, বিমানের সমস্ত যাত্রীরা নিরাপদে আছেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File