Kolkata Fire | নাগেরবাজারে CESC-র ট্রান্সফরমারে আগুন! আতঙ্কে এলাকাবাসী

Friday, October 9 2026, 3:53 pm
Kolkata Fire | নাগেরবাজারে CESC-র ট্রান্সফরমারে আগুন! আতঙ্কে এলাকাবাসী
highlightKey Highlights

শেষ পাওয়া খবর অনুযায়ী, দমকলের ৪টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। দ্রুত আগুন নেভানোর চেষ্টা করছে দমকল।


শুক্রবার সন্ধ্যায় নাগেরবাজার গোরক্ষবাসী রোডে একটি বিদ্যুতের ট্রান্সফর্মারে বিকট শব্দ শোনা যায়। ওই ট্রান্সফরমার থেকে আগুনের ফুলকি ছিটকে পড়তে থাকে। আগুন ক্রমশ ছড়িয়ে পড়তেই দমকলকে খবর দেন স্থানীয়রা। শুক্রবার সন্ধে ৭টা নাগাদ ঘটনাটি ঘটে। শেষ পাওয়া খবর অনুযায়ী, দমকলের ৪টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। দ্রুত আগুন নেভানোর চেষ্টা করছে দমকল কর্মীরা। ঘটনাস্থলে রয়েছেন দমদম থানার পুলিশও। এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এখনও পর্যন্ত ঘটনায় হতাহতের খবর নেই।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File