Kolkata Fire Accident | বুধবার ভরসন্ধ্যায় রিপন স্ট্রিটে গাড়ির গ্যারেজে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
Wednesday, July 22 2026, 5:27 pm

Key Highlightsবুধবার ভরসন্ধ্যায় ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। জানা গিয়েছে, রিপন স্ট্রিটের একটি গাড়ির গ্যারেজে আগুন লাগে।
বুধের সন্ধ্যায় কলকাতা শহরে ভয়াবহ অগ্নিকান্ড। সন্ধ্যা নাগাদ ১৭৪ নম্বর রিপন স্ট্রিটের একটি গাড়ির শোরুমে আচমকা আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। গ্যারেজে বেশ কিছু দাহ্য পদার্থ মজুত ছিল। তাঁর জেরে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। ঘিঞ্জি এলাকা হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলে পাঁচটি ইঞ্জিন। কিছুক্ষনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। তবে কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে।


