Kolkata Derby | অবশেষে প্রকাশ্যে কলকাতা ডার্বির দিনক্ষণ! কবে মুখোমুখি হচ্ছেন ইস্ট-মোহন?
Wednesday, September 2 2026, 3:09 pm

Key Highlightsআজ বুধবার প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করে আনুষ্ঠানিকভাবে জানানো হল কলকাতা ডার্বি কবে হবে।
আজ বুধবার প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করে আনুষ্ঠানিকভাবে কলকাতা ডার্বির দিনক্ষণ ঘোষণা করা হলো। এদিন আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানিয়ে দিলেন, আগামী ৭ সেপ্টেম্বর, অর্থাৎ সোমবার বিকেল ৫টা থেকে শুরু হবে কলকাতা ডার্বির ম্যাচ। বারাসাত স্টেডিয়ামে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্ধী দুই প্রধান। নির্ধারিত সূচি অনুযায়ী সব ম্যাচ শুরু হবে। প্রত্যেক দলকে নিজস্ব বল নিয়ে আসতে হবে। এবং সর্বোচ্চ ৫ জন খেলোয়াড়কে পরিবর্তন করা যাবে। ফের একবার ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান হাড্ডাহাড্ডি লড়াই দেখতে উৎসুক ফুটবলপ্রেমীরা।
- Related topics -
- খেলাধুলা
- কলকাতা ডার্বি
- শহর কলকাতা
- বারাসাত
- ইস্টবেঙ্গল
- মোহনবাগান
- ফুটবলার
- সর্বভারতীয় ফুটবল ফেডারেশন
- ফুটবল প্রশিক্ষক
- ফুটবল


