Kolkata Dengue Death | হু হু করে কমছিল ডেঙ্গির প্লেটলেট! দমদমে মৃত ১০ বছরের নাবালক!
Wednesday, August 26 2026, 4:32 pm

Key Highlightsরক্ত পরীক্ষা তার ডেঙ্গি ধরা পড়ে। রক্তে কমে যায় প্লেটলেট। বুধবার সকালে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তার।
শহরে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হলো ১০ বছরের এক নাবালকের। মৃতের নাম জয়ষ্ণু মজুমদার। জয়ষ্ণু দক্ষিণ দমদম পুরসভার ১১ নম্বর ওয়ার্ড বেদিয়া পাড়া রবীন্দ্রনাথ ঠাকুর রোডের বাসিন্দা। গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিল সে। বুধবার সকালে তাঁর ডেঙ্গি ধরা পরে। প্লেটলেট অস্বাভাবিকভাবে কমে যায়। অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই দুপুর ১টা নাগাদ তার মৃত্যু হয়। মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গির কথা উল্লেখ করা হয়েছে। ডেঙ্গুর জেরে শ্বাসযন্ত্রে অ্যাকিউট রেসপিরেশন নিউমোনিয়াল শক দেখা দিয়েছিল। স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানালেন ডেঙ্গি মোকাবিলায় ফের বৈঠক করা হবে।
- Related topics -
- শহর কলকাতা
- ডেঙ্গু
- দমদম
- দক্ষিণ দমদম
- মৃত্যু
- অস্বাভাবিক মৃত্যু
- কলকাতা পুরসভা
- মেডিক্যাল কলেজ হাসপাতাল


