Kolkata Cyclone Update | দুরন্ত ঝড়ে লেকটাউনে চলন্ত গাড়ির ওপর পড়লো আস্ত গাছ! স্তব্ধ যানবাহন
Friday, November 20 2026, 3:05 pm

Key Highlightsবৃষ্টির মাঝেই লেকটাউন বি ব্লক এলাকায় রাস্তার উপরে ভেঙে পড়ল গাছ। দু’টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর দাপটে ত্রস্ত শহর কলকাতা। চলন্ত গাড়ির ওপর ভেঙে পড়লো গাছ। শুক্রবার ঘটনাটি ঘটেছে লেকটাউন বি ব্লকে। এদিন বি ব্লকের রাস্তা দিয়ে যাওয়ার সময়ে একটি প্রাইভেট গাড়ির উপরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে আস্ত গাছ। গাড়ির ভেতরে আটকে পড়েন চালক। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। গাছ পড়ে ক্ষতিগ্রস্ত হয় পাশে দাঁড়িয়ে থাকা একটা ট্যাক্সিও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন লেকটাউন থানার পুলিশ। দমকল ও পুরসভার কর্মীদের তৎপরতায় গাছ সরিয়ে দেওয়ার কাজ শুরু হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, দ্রুত গাছ কাটিয়ে রাস্তা স্বাভাবিক করা হয়েছে।


