Biswajit Mondal | মহিলাকে মারধর-শ্লীলতাহানি, গ্রেপ্তার কলকাতা পুরসভার কাউন্সিলার!

Thursday, June 4 2026, 5:50 am
Biswajit Mondal | মহিলাকে মারধর-শ্লীলতাহানি, গ্রেপ্তার কলকাতা পুরসভার কাউন্সিলার!
highlightKey Highlights

এক মহিলাকে মারধর, শ্লীলতাহানির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলার গ্রেপ্তার হলেন। ধৃতের নাম বিশ্বজিৎ মণ্ডল।


রাজ্যে পালাবদলের পর হুমকি, তোলাবাজি, দুর্নীতির অভিযোগে একের পর এক তৃণমূল নেতা-জনপ্রতিনিধিরা গ্রেপ্তার হচ্ছেন। এবার এক মহিলাকে মারধর, শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার কলকাতা পুরসভার এক কাউন্সিলার। ধৃতের নাম বিশ্বজিৎ মণ্ডল। তিনি ১১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার। পুলিশ সূত্রে খবর, ২০২৪ সালের ৬ মার্চ গঙ্গাপুরী স্কুলের কাছে এক মহিলাকে মারধর এবং তাঁর শ্লীলতাহানি করেছিলেন বিশ্বজিৎ। গত ১ জুন রিজেন্ট পার্ক থানায় বিশ্বজিতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মহিলা। এই অভিযোগের ভিত্তিতেই কাউন্সিলারকে গ্রেপ্তার করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File