Lokbhaban | জ্ঞানেশ কুমারের ইস্তফা চেয়ে কলকাতায় বিক্ষোভ, লোকভবন ঘেরাও কংগ্রেসের! পুলিশ-কং কর্মী খণ্ডযুদ্ধ, পরপর আটক!

Key Highlightsদেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তপ্ত হয়ে উঠল কলকাতার রাজপথ।
দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তপ্ত হয়ে উঠল কলকাতার রাজপথ। বুধবার দুপুরে কলকাতার লোকভবন ঘেরাও করে বিক্ষোভ দেখায় কংগ্রেস। পুলিশের ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করতেই হাত-শিবিরের কর্মীদের সঙ্গে পুলিশের তীব্র ধস্তাধস্তি ও খণ্ডযুদ্ধ বেধে যায়। পুলিশের পক্ষ থেকে আন্দোলনকারীদের বাধা দেওয়া হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষুদ্ধ কর্মীরা রাস্তায় শুয়ে পড়ে স্লোগান দিতে থাকেন। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে কংগ্রেস কর্মীদের পর পর আটক করে প্রিজন ভ্যানে তোলে। উল্লেখ্য,এসআইআর প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ এবং মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে দেশজুড়ে ইন্ডি জোট ও কংগ্রেসের এই আন্দোলন চলছে। গত মঙ্গলবার দিল্লিতেও রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে নির্বাচন কমিশনের দপ্তরের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন বিরোধীরা। এবার সেই আন্দোলনের আঁচ এসে পড়ল 'তিলোত্তমা'য়।
- Related topics -
- শহর কলকাতা
- রাজনীতি
- রাজনৈতিক
- কংগ্রেস


