Kolkata Metro | রবিতে আংশিক বন্ধ থাকবে ব্লু লাইনের মেট্রো পরিষেবা, কোন স্টেশন থেকে কোন স্টেশন পর্যন্ত চলবে মেট্রো?

Thursday, May 14 2026, 3:17 pm
Kolkata Metro | রবিতে আংশিক বন্ধ থাকবে ব্লু লাইনের মেট্রো পরিষেবা, কোন স্টেশন থেকে কোন স্টেশন পর্যন্ত চলবে মেট্রো?
highlightKey Highlights

কবি সুভাষ মেট্রো স্টেশনে সংস্কারের কাজের জন্য রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশনের মেট্রো পরিষেবা বন্ধ থাকবে।


আগামী রবিবার, আংশিক বন্ধ থাকবে ব্লু লাইনের মেট্রো পরিষেবা। মেট্রো সূত্রে খবর, কবি সুভাষ মেট্রো স্টেশনে সংস্কারের কাজের জন্য রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশনের মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। তবে রবিবার মহানায়ক উত্তম কুমার স্টেশন থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রোয় যাতায়াত করা যাবে। সপ্তাহের কাজের দিনে অফিস যাত্রীদের যাতায়াতের অন্যতম ভরসা মেট্রো। তাই ছুটির দিন দেখেই স্টেশন পুনর্বাসন ও সংস্কারের কাজের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার থেকে ব্লু লাইনে পরিষেবা স্বাভাবিক থাকবে বলেই জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File