Auto Fare | বেড়েছে জ্বালানি গ্যাসের দাম, একধাক্কায় অটোভাড়া বাড়লো শহর কলকাতায়
Wednesday, March 11 2026, 6:18 am

Key Highlightsবাড়তি খরচ সামাল দিতে একাধিক রুটের অটোভাড়া বাড়ানো হয়েছে। গন্তব্যে পৌঁছতে পকেটে টান মধ্যবিত্তের।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির জেরে জ্বালানি গ্যাসের দাম বেড়েছে। এর জেরে চরম ভোগান্তিতে অটোচালকেরা। শহরের বহু অটো এলপিজি নির্ভর হওয়ায় জ্বালানির খরচ বাড়লে ভাড়ার উপর তার প্রভাব পড়েছে। বুধবার ভোররাত থেকে শহরের সবকটা পাম্পেই গ্যাস রিফিলের জন্যে লম্বা লাইন পড়েছে। গ্যাসের বাড়তি দামের ধাক্কা সামাল দিতে বহু অটোচালক ভাড়া বাড়িয়ে দিয়েছেন। যাত্রীদের দাবি, চিংড়িহাটা থেকে এসডিএফগামী রুটে অটো ভাড়া বেড়ে দাঁড়িয়েছে ১৮ টাকায়। ভাড়া বেড়েছে গড়িয়া-বারুইপুর, সোনারপুর-গড়িয়া রুটেও।
- Related topics -
- শহর কলকাতা
- কলকাতা কর্পোরেশন
- অটোরিকশা চালক
- অটো বন্ধ
- পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি
- ভাড়া বৃদ্ধি
- গাড়ির ভাড়া দ্বিগুন


