Municipal Election | ডিসেম্বরে কলকাতা ও হাওড়া পুরভোটের সম্ভাবনা, ক্ষোভ বিরোধীদের!

Wednesday, October 28 2026, 1:25 pm
Municipal Election | ডিসেম্বরে কলকাতা ও হাওড়া পুরভোটের সম্ভাবনা, ক্ষোভ বিরোধীদের!
highlightKey Highlights

নিয়ম অনুযায়ী জানুয়ারি মাসে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা থাকলেও, ডিসেম্বরের মধ্যেই কলকাতা ও হাওড়া পুরসভার ভোট করাতে চাইছে রাজ্য নির্বাচন কমিশন।


নিয়ম অনুযায়ী জানুয়ারি মাসে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা থাকলেও, ডিসেম্বরের মধ্যেই কলকাতা ও হাওড়া পুরসভার ভোট করাতে চাইছে রাজ্য নির্বাচন কমিশন। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার জেলা নির্বাচনী আধিকারিকের ডাকা সর্বদলীয় বৈঠকে খসড়া ভোটার তালিকা রাজনৈতিক দলগুলির হাতে তুলে দেওয়া হয়। আগামী ১২ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে এবং ১০ নভেম্বর ভোটের বিজ্ঞপ্তি জারি হতে পারে। তবে তড়িঘড়ি ভোট করানোর এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে সিপিএম, কংগ্রেস ও তৃণমূল। SIR প্রক্রিয়ায় বাদ পড়া লক্ষাধিক ভোটারের ভাগ্য নিয়ে প্রশ্ন তুলেছে দলগুলি। এছাড়া কলকাতা পুরসভার ওয়ার্ড বৃদ্ধি সংক্রান্ত মামলা এবং পর্যাপ্ত সময় না দেওয়ার অভিযোগ তুলে সর্বদলীয় বৈঠককে ‘প্রহসন’ বলে দাবি করেছে বিরোধী শিবির।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File