Kojagari Laxmi Puja | রাত পোহালেই কোজাগরী লক্ষ্মীপুজো, সপ্তাহান্তে সরগরম বাজার

Saturday, October 24 2026, 5:11 am
Kojagari Laxmi Puja | রাত পোহালেই কোজাগরী লক্ষ্মীপুজো, সপ্তাহান্তে সরগরম বাজার
highlightKey Highlights

উৎসবের এই আবহে কেনাকাটা সারতে শনিবার থেকেই বাজারগুলোতে মানুষের ঢল নামবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।


সপ্তাহান্তে কোজাগরীর আগমন, তার আগে কলকাতার বাজারগুলি সেজে উঠেছে লক্ষ্মীপুজোর প্রস্তুতিপর্ব নিয়ে (Lakshmi Puja 2026)। দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় যদুবাবুর বাজারে সাইজ এবং ফিনিশিংয়ের উপর নির্ভর করে প্রতিমার দাম শুরু হচ্ছে ১৫০, ২০০ টাকা থেকে। প্রতিমা রয়েছে ৫৫০-১৬০০ টাকা পর্যন্তও। বাজারে একটি ধানের শিষ বিক্রি হচ্ছে ৫ টাকায়। মাত্র ৫ গ্রাম ওজনের পঞ্চশস্যের প্যাকেটের দাম ২০ টাকা। সরু কাগজের মালা ও চাঁদমালা—দুটিরই দাম ২৫ টাকা করে। আলপনার জন্য ছোট্ট এক টুকরো খড়িমাটির দাম ১০ টাকা। লক্ষ্মীর পায়ের ছাপের স্টিকার কিনতে খরচ হচ্ছে ১৫ থেকে ২০ টাকা। দুটি সলতে-সহ মাটির প্রদীপের দাম ১০ টাকা, একটি ঘটের দাম ২০ টাকা এবং ছোট ডাবের দাম ২৫ টাকা। মহালয়ার আগেও যে বরবটি ৬০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছিল, লক্ষ্মীপুজোর বাজারে তার দাম বেড়ে হয়েছে ৮০ টাকা। শসার দামও কেজিতে ৬০ থেকে ৮০ টাকায় পৌঁছেছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File