Koyel Mallick | রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন কোয়েল মল্লিক, যোগ দিচ্ছেন বিজেপিতে?

Thursday, July 16 2026, 9:54 am
Koyel Mallick | রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন কোয়েল মল্লিক, যোগ দিচ্ছেন বিজেপিতে?
highlightKey Highlights

সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশচিক বরাইকের পর এ বার পদ ছাড়লেন কোয়েল।


সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশচিক বরাইকের পর এ বার পদ ছাড়লেন কোয়েল। রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন কোয়েল মল্লিক। বৃহস্পতিবার রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণণের কাছে ইস্তফাপত্র জমা দেন অভিনেত্রী কোয়েল। গত জুন মাসে সুখেন্দুশেখর, সুস্মিতা, প্রকাশের পদত্যাগের পর পরেই কোয়েলের পদত্যাগের খবর নিয়ে জোর জল্পনা শুরু হয়। সূত্রের খবর, সে সময়ে ইমেল মারফত ইস্তফাপত্র পাঠিয়েছিলেন কোয়েল। তবে সে সময়ে উপরাষ্ট্রপতি ভবন থেকে জানানো হয়েছিল, সশরীরে উপস্থিত হতে হবে ইস্তফা প্রক্রিয়ার জন্য। যেহেতু কোয়েল বিদেশে ছিলেন। সেই কারণেই প্রক্রিয়ায় কিছু বিলম্ব হয় বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, কোয়েলের পদত্যাগে রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা কমে দাঁড়াল ৯। এ দিকে সূত্রের খবর, এই পদত্যাগের পরেই বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাৎ করেন কোয়েল। এই খবর সামনে আসার পরেই প্রশ্ন উঠছে, তবে কি এ বার বিজেপিতে যোগ দিচ্ছেন কোয়েলও?




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File