KMC Employees | কলকাতা পুরসভার সার্ভার বিকল ২০ দিন, বেতনে বিপত্তি পুরকর্মীদের!

Friday, October 2 2026, 3:42 pm
KMC Employees | কলকাতা পুরসভার সার্ভার বিকল ২০ দিন, বেতনে বিপত্তি পুরকর্মীদের!
highlightKey Highlights

টানা ২০ দিন ধরে কলকাতা পুরসভার কেন্দ্রীয় সার্ভার অচল থাকায় চরম বিপাকে পড়েছেন নাগরিকেরা।


টানা ২০ দিন ধরে কলকাতা পুরসভার কেন্দ্রীয় সার্ভার অচল থাকায় চরম বিপাকে পড়েছেন নাগরিকেরা। অচল ‘ই-কেএমসি ২.০’ পোর্টাল। মাসের শুরুতে পুরকর্মীদের বেতন হলেও পদোন্নতি বা সাম্প্রতিক পরিবর্তনের বর্ধিত টাকা মেলেনি। সেপ্টেম্বরের পুরনো হিসাব ধরেই মেটানো হয়েছে টাকা। এর ফলে আগামী সপ্তাহে মুখ্যমন্ত্রীর ঘোষিত ২০ শতাংশ বর্ধিত ডিএ (DA) দেওয়া নিয়ে তৈরি হয়েছে বড় সংশয়। ম্যানুয়াল তালিকার কারণে ১০০ দিনের কাজের কর্মী ও সিভিক ভলান্টিয়ারদের একাংশের বকেয়া বেতন মেটাতেও বিলম্ব ঘটছে। পুরসভার মূল প্রশাসনিক অচলাবস্থা কাটেনি। তবে স্বস্তির খবর, জনকল্যাণ শিবিরের জন্য বিকল্প সার্ভারের ব্যবস্থা করা হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File