Kharagpur | খড়গপুরে দিনেদুপুরে গুলি, জখম স্কুলছাত্র! আনা হচ্ছে কলকাতায়!

Wednesday, October 7 2026, 9:18 am
Kharagpur | খড়গপুরে দিনেদুপুরে গুলি, জখম স্কুলছাত্র! আনা হচ্ছে কলকাতায়!
highlightKey Highlights

খড়গপুর শহরে প্রকাশ্যে দ্বাদশ শ্রেণির এক স্কুলছাত্রকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়াল।


খড়গপুর শহরে প্রকাশ্যে দ্বাদশ শ্রেণির এক স্কুলছাত্রকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বুধবার বেলা সাড়ে ১১টা নাগাদ ২০ নম্বর ওয়ার্ডের রেল কলোনি এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অক্ষয় ঝা নামের ওই ছাত্র স্থানীয় এক যুবকের বাইকে চড়ে যাওয়ার সময় ওল্ড সেটেলমেন্ট এলাকায় দুষ্কৃতীরা হামলা চালায়। মুখোশধারী দুষ্কৃতীদের ছোড়া একটি গুলি অক্ষয়ের বুকে লাগে। প্রথমে তাঁকে স্থানীয় হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হওয়ায় কলকাতার হাসপাতালে রেফার করা হয়। ঠিক কী কারণে এই হামলা, তা খতিয়ে দেখছে খড়গপুর টাউন থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ ও পুরনো শত্রুতার দিকটি খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File