Kerala | বৃদ্ধকে বাঁচাতে খুলে দিয়েছিলেন নিজের লাইফ জ্যাকেট ! বন্যার স্রোতে তলিয়ে গেলেন রাজেশ
Wednesday, August 5 2026, 5:31 pm

Key Highlightsবন্যার উত্তাল স্রোতের মধ্যে এক বৃদ্ধকে নিজের লাইফ জ্যাকেট খুলে পরিয়ে দিয়েছিলেন রাজেশ। সেই বৃদ্ধ প্রাণে বেঁচে গেলেও বন্যার জলের স্রোতে তলিয়ে যান রাজেশ নিজে।
উদ্ধারকাজে নেমে মৃত্যু হলো কেরলে (Kerala) ভয়ংকর বন্যায়, ভূমিধসে ত্রাতা হিসাবে পরিচিত রাজেশের। বন্যা বিধ্বস্ত কন্নুর জেলার একটি দ্বীপে প্রাণের ঝুঁকি নিয়ে ৬১ বছরের বৃদ্ধ কৃষক বেন্নিকে উদ্ধার করেন রাজেশ। নিজের লাইফ জ্যাকেটটি বেন্নিকে খুলে দিয়েছিলেন তিনি। তীব্র জলস্রোতে ভেসে যান যুবক। তিন দিন তল্লাশির পরে মঙ্গলবার উদ্ধার হয়েছে তাঁর দেহ। রাজেশের বাড়ি তিরুবনন্তপুরমের কল্লিয়ুরে। তিনি মিনথুল্লি জলপ্রপাতে র্যাপেলিং প্রশিক্ষক হিসেবে কাজ করতেন। ১ আগস্ট ভারী বৃষ্টির ফলে আকস্মিক বন্যা দেখা দেয় এলাকায়। স্থানীয় উদ্ধারকারী দলের একটি অংশ হিসেবে নিজের দায়িত্ব পালন করছিলেন তিনি।
- Related topics -
- দেশ
- কেরল
- উদ্ধারকার্য
- টাকা উদ্ধার
- উদ্ধারকারী
- মৃতদেহ উদ্ধার
- মৃত্যু
- বন্যা


