Kerala Flood | বন্যায় বিপর্যস্ত কেরালা,এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যু! নিখোঁজ ৭ জন!

Key Highlightsশুক্রবার থেকে শুরু হওয়া এই বৃষ্টিতে সোমবার সকাল পর্যন্ত কেরালায় মোট ১৫ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ ৭ জন।
বন্যায় বিপর্যস্ত কেরালা। সরকারি সূত্রে খবর, শুক্রবার থেকে শুরু হওয়া এই বৃষ্টিতে সোমবার সকাল পর্যন্ত কেরালায় মোট ১৫ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ ৭ জন। নিখোঁজ ব্যক্তিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।সোমবার সকালে কেরালার মুখ্যমন্ত্রী ভিডি সতীশন জানিয়েছেন, সোমবার সকাল পর্যন্ত কেরালায় বৃষ্টি এবং বন্যায় মোট ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কোট্টায়াম জেলায় ৩ জন, পুঞ্জর বিধানসভা কেন্দ্র এলাকায় ২ জন, এরনাকুলামে ২ জন এবং কোল্লামে ২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও ইদুক্কি, মুভাত্তুপুঝা, কোঝিকোড় এবং কান্নুরে এক জন করে মারা গিয়েছেন। এর পাশাপাশি, পুঞ্জরে জলভর্তি ট্যাঙ্কের মধ্যে পড়ে গিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এদিকে দ্রুতগতিতে চলছে উদ্ধার কাজ। কেরালাতে মোট ৩১৬টি ত্রাণ শিবির তৈরি করা হয়েছে। ১১,০১৮ জন মানুষকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে। বিপর্যয় মোকাবিলার সঙ্গে জড়িত উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেছেন মুখ্যমন্ত্রী। গোটা পরিস্থিতির দিকে কড়া নজর রেখেছে প্রশাসন।


