Kedarnath Yatra | গৌরীকুণ্ডের কাছে ভূমিধস, বন্ধ রাস্তা, ফের স্থগিত কেদারনাথ যাত্রা
Friday, July 31 2026, 3:08 am

Key Highlightsগৌরীকুণ্ডের কাছে নেমেছে ভূমিধস। বন্ধ হয়েছে গিয়েছে রাস্তা। এর জেরে বৃহস্পতিবার আবার কেদারনাথ যাত্রা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন আধিকারিকরা।
দিন কয়েক টানা ভারী বর্ষণের জেরে ধস নেমেছে কেদারনাথের রাস্তায়। কেদারনাথ যাত্রাপথে গৌরিকুণ্ড গেট থেকে প্রায় ২০০ মিটার সামনে পাহাড়ের ঢাল থেকে বড় বড় পাথর ধসে পড়ে পথটি সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। কোনোমতে রাস্তা পরিষ্কার করা হয়েছে। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে, ফের ওই অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। উত্তরাখণ্ডের পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দপ্তর সূত্রে খবর, ইতিমধ্যেই ওই রাস্তায় তীর্থযাত্রীদের চলাচল বন্ধ করে তাঁদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত তীর্থযাত্রীদের সোনপ্রয়াগে থামিয়ে রাখা হয়েছে। বৃহস্পতিবার আবার কেদারনাথ যাত্রা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন আধিকারিকরা। উল্লেখ্য, টানা বৃষ্টির জেরে উত্তরাখণ্ডের বিভিন্ন নদীতে জলস্তর বাড়ছে। সেই সঙ্গেই একাধিক জেলায় ধসের কারণে রাস্তা বন্ধ হতে পারে সতর্ক করাও হয়েছে।


