Kedarnath | ধসের জেরে কেদারনাথ যাত্রা স্থগিত, পাথর পড়ে মৃত ১ পুণ্যার্থী!

Monday, September 14 2026, 1:01 pm
Kedarnath | ধসের জেরে কেদারনাথ যাত্রা স্থগিত, পাথর পড়ে মৃত ১ পুণ্যার্থী!
highlightKey Highlights

পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়ে মদন মোহন তিওয়ারি (৬৫) নামের এক পুণ্যার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।


একটানা ভারী বৃষ্টির জেরে চরম বিপর্‌যয় কেদারনাথ যাত্রাপথে। পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়ে মদন মোহন তিওয়ারি (৬৫) নামের এক পুণ্যার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে চিরবাসা হেলিপ্যাডের কাছে। প্রবল বর্ষণের ফলে একাধিক জায়গায় ধস নেমে অবরুদ্ধ হয়ে পড়েছে কেদারনাথের রাস্তা। পুণ্যার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে উত্তরাখণ্ড প্রশাসন সাময়িকভাবে কেদারনাথ যাত্রা স্থগিত ঘোষণা করেছে। আটকে পড়া তীর্থযাত্রীদের উদ্ধার করতে নেমেছে SDRF ও বিপর্যয় মোকাবিলা দল। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পুণ্যার্থীদের সোনপ্রয়াগ, গৌরীকুণ্ড ও জঙ্গলচাট্টিতে থাকার নির্দেশ দিয়েছে রুদ্রপ্রয়াগ প্রশাসন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File