Kaziranga Crash Incident | অসমের কাজিরাঙায় বাস দুর্ঘটনার ঘটনায় গ্রেপ্তার করা হলো বাসমালিককে!
Sunday, November 15 2026, 2:33 pm

Key Highlightsশুক্রবার, কাজিরাঙার রঙাজান এলাকায় ওই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৬ জনের। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ওই বাসের মালিককে।
শুক্রবার, কাজিরাঙার রঙাজান এলাকায় হাতিকুলি টি এস্টেটের কাছে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে ট্রাভেলার বাসের। এর জেরে দুমড়েমুচড়ে যায় বোকাকহাট (Bokakhat) থেকে নগাঁওগামী ওই যাত্রিবাহী বাসটি। ঘটনায় মৃত ২৬ জনের মধ্যে অধিকাংশই পড়ুয়া। শনিবারই ওই দুর্ঘটনাস্থল ঘুরে দেখেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। শনিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে ওই বাসের চালক আঞ্জির আলিকে। নগাঁও এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে বোকাকহাট জেলার পুলিশ। সূত্রের খবর, বেপরোয়া গতিতে চালানোর অভিযোগে অন্তত ১২বার জরিমানা হয়েছে বাসটির।
- Related topics -
- দেশ
- আসাম
- অসম
- বাস দুর্ঘটনা
- পথদুর্ঘটনা
- গাড়ি দুর্ঘটনা
- মৃত্যু
- গ্রেফতার


