Kashmiri Pandits | সাড়ে ৩ দশক পর কাশ্মীরে রাম মন্দির নির্মাণ করছেন পণ্ডিতরা! উদ্যোগকে স্বাগত স্থানীয়দের

Sunday, August 30 2026, 3:01 pm
Kashmiri Pandits | সাড়ে ৩ দশক পর কাশ্মীরে রাম মন্দির নির্মাণ করছেন পণ্ডিতরা! উদ্যোগকে স্বাগত স্থানীয়দের
highlightKey Highlights

শনিবার সোপিয়ানে মন্দিরের ভিত্তিপ্রস্থরও স্থাপন করেছেন তাঁরা। সেখানে অনুষ্ঠিত হওয়া ধর্মীয় আচার এবং হোম-যজ্ঞে অংশ নেন বহু কাশ্মীরি পণ্ডিত।


কাশ্মীরের সোপিয়ানে ৩ দশকেরও বেশি সময় পর নতুন রাম মন্দির নির্মাণের উদ্যোগ শুরু করেছেন কাশ্মীরি পণ্ডিতরা। শনিবার সোপিয়ানে মন্দিরের ভিত্তিপ্রস্থরও স্থাপন করে ধর্মীয় আচার এবং হোম-যজ্ঞে অংশ নেন বহু কাশ্মীরি পণ্ডিত। জম্মু ও কাশ্মীরের প্রত্নতত্ত্ব ও ঐতিহ্য দপ্তর ‘হেরিটেজ সংরক্ষণ’ প্রকল্পের আওতায় অর্থ অনুমোদিত হয়েছে। সেই অর্থেই রাম মন্দিরটি নির্মিত হবে।উল্লেখ্য, ১৯৮৭ সালে বিদ্রোহের সময় প্রাচীন রাম মন্দিরটি জ্বালিয়ে দেওয়া হয়েছিল এবং জমি জবরদখল করা হয়েছিল। সেই স্থানেই নতুন মন্দির তৈরী হচ্ছে। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File