WB নির্বাচন ২০২৬TMC96BJP191LFT+ISF2INC1অন্যান্য2ফলাফল
Key Highlights
Garia | বিউটিপার্লারে ঢুকে মহিলাকে কুপিয়ে খুন, পরে আত্মঘাতী কাশ্মীরি যুবক! গড়িয়ায় উদ্ধার জোড়া দেহ!
Tuesday, March 24 2026, 11:07 am

Key Highlightsপ্রাথমিক অনুমান, সম্পর্কে টানাপোড়নের জেরে প্রথমে বিউটিপার্লারে ঢুকে মহিলাকে খুন করা হয়। পরে আত্মঘাতী হন এক কাশ্মীরি যুবক!
গড়িয়া মহামায়াতলায় উদ্ধার জোড়া দেহ। প্রাথমিক অনুমান, সম্পর্কে টানাপোড়নের জেরে প্রথমে বিউটিপার্লারে ঢুকে মহিলাকে খুন করা হয়। পরে আত্মঘাতী হন এক কাশ্মীরি যুবক! পুলিশ সূত্রে খবর, আনুমানিক ৫০ বছর বয়সী রূপবাণী দাস নরেন্দ্রপুর থানার অর্ন্তগত মহামায়াতলায় একটি বিউটিপার্লারের দোকান চালাতেন। জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে পার্লারে ঢুকে ভিনরাজ্যের এক যুবক ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে মহিলাকে। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। অন্যদিকে, পার্লার থেকেই উদ্ধার হয় কাশ্মীরি যুবকের দেহ।
- Related topics -
- শহর কলকাতা
- ক্রাইম
- খুন


