Karnataka Heatwave | গরমের দাপটে কাহিল রায়চুর! ডিহাইড্রেশনে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি কর্ণাটকের ৪৭ সদ্যোজাত
Wednesday, April 22 2026, 5:25 pm

Key Highlightsরায়চুরের হাসপাতালে শিশুদের ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখছে মেডিক্যাল টিম। একাধিক সদ্যোজাতর বয়স মাত্র ১ দিন।
গরমের দাপটে কাহিল কর্ণাটকের রায়চুর। ৪০ থেকে ৪২ ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করছে। রাতে তাপমাত্রা থাকছে ২৬ থেকে ২৯ ডিগ্রি সেন্ট্রিগ্রেডের মধ্যে। এর জেরে জ্বর ও ডিহাইড্রেশনে আক্রান্ত হচ্ছে শিশুরা। সম্প্রতি রায়চুর ইনস্টিট্যিউট অফ মেডিক্যাল সায়েন্সে জ্বর ও ডিহাইড্রেশনে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ৪৭ সদ্যোজাত। মেডিক্যাল টিমের ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রয়েছে শিশুরা। ডাক্তাররা জানিয়েছেন, “অতিরিক্ত গরমে শরীর থেকে জল বেরিয়ে যায়, যা দুর্বলতা ও জন্ডিসের কারণ হতে পারে। কিছু ক্ষেত্রে এটি কিডনি এবং অন্যান্য অঙ্গের উপরও প্রভাব ফেলতে শুরু করে।”
- Related topics -
- দেশ
- কর্ণাটক
- তাপপ্রবাহ
- তাপমাত্রা
- সর্বনিম্ন তাপমাত্রা
- সর্বোচ্চ তাপমাত্রা
- গ্রীষ্মকাল
- গরমের ছুটি
- ডি হাইড্রেশন
- শিশু
- মেডিক্যাল কলেজ হাসপাতাল


