Kanishka Flight Accident | মাঝ আকাশে বিমান ভেঙে মৃত ৩২৯, ‘কনিষ্ক’র দুর্ঘটনায় ৪১ বছর পরে নয়া তদন্তের দাবি!

Key Highlightsযাত্রীদের মধ্যে ছিলেন ১৫৯ জন ক্যানাডার নাগরিক এবং ১৪৮ জন ভারতীয়।
১৯৮৫ সালের ২৩ জুন আয়ারল্যান্ডের আকাশে ক্যানাডা থেকে দিল্লিগামী এরিয়া ইন্ডিয়ার ‘কনিষ্ক’ বিমানে খলিস্তানি জঙ্গিদের বোমা বিস্ফোরণে ৩২৯ জনের সলিল সমাধি ঘটেছিল। মৃতদের মধ্যে ৩০৭ জন ছিলেন যাত্রী। বাকিরা পাইলট–সহ বিমানকর্মী। যাত্রীদের মধ্যে ছিলেন ১৫৯ জন ক্যানাডার নাগরিক এবং ১৪৮ জন ভারতীয়। ঘটনার ৪১ বছর পেরিয়ে গেলেও মূল চক্রান্তকারীরা এখনও অধরা। সম্প্রতি রয়্যাল ক্যানাডিয়ান মাউন্টেড পুলিশ (RCMP) এই দীর্ঘায়িত তদন্তের গতি শ্লথ হওয়া ও তদন্ত শেষের ইঙ্গিত দেওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন নিহতদের স্বজনেরা। 'কনিষ্ক ফাউন্ডেশন'-এর চেয়ারম্যান সঞ্জয় লাজার ক্যানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে কড়া অসন্তোষ প্রকাশ করেছেন। স্বজনহারাদের দাবি, কোনো রকম রফা বা আপস নয়, আসল অপরাধীদের চিহ্নিত না করা পর্যন্ত কনিষ্ক কাণ্ডের ‘নতুন তদন্ত’ চালিয়ে যেতে হবে।
- Related topics -
- দেশ
- ভারত
- এয়ার ইন্ডিয়া
- বিমান দুর্ঘটনা


