Kalyan on TMC Rebels | ‘ওদের ফেরালে আমি আর থাকব না’- দলছুটদের ফেরানোর প্রস্তাবে ক্ষুদ্ধ কল্যাণ

Saturday, July 18 2026, 5:35 pm
Kalyan on TMC Rebels | ‘ওদের ফেরালে আমি আর থাকব না’- দলছুটদের ফেরানোর প্রস্তাবে ক্ষুদ্ধ কল্যাণ
highlightKey Highlights

বাঁকুড়ায় ২১ জুলাইয়ের প্রস্তুতি সভায় গিয়ে শ্রীরামপুরের সাংসদ জানিয়ে দিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর শর্ত না মানলে ভবিষ্যতে তিনিও দল ছাড়বেন৷


"বিদ্রোহীরা ফিরে আসলে এক ঘণ্টার মধ্যে পদত্যাগ করব"- হুঁশিয়ারি দিয়েছিলেন অভিষেক। এবার বেঁকে বসলেন খোদ কল্যাণ বন্দোপাধ্যায়। বাঁকুড়ায় ২১ জুলাইয়ের প্রস্তুতি সভায় গিয়ে শ্রীরামপুরের সাংসদ জানিয়ে দিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর শর্ত না মানলে ভবিষ্যতে তিনিও দল ছাড়বেন৷ এদিন কল্যাণ বলেন, ‘যে যেখানে যাচ্ছে যাক। যে যেখানে ভাল থাকে থাকুক। কিন্তু আমি মমতাদিকে জানিয়ে দিয়েছি এদের আবার দলে ফিরিয়ে নিলে আমি দল ছেড়ে চলে যাবো।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File