Abhishek Banerjee | অভিষেকের ‘শান্তিনিকেতন-এর সামনে থেকে নিরাপত্তা সরাল কালীঘাট থানার পুলিশ!
Wednesday, June 3 2026, 12:07 pm

Key Highlights‘শান্তিনিকেতন’এর সামনে থেকে নিরাপত্তা সরাল কালীঘাট থানার পুলিশ।
রাজ্যে বিজেপি সরকার গঠন হতেই সরানো হয়েছিল অভিষেকের বাড়ির সামনে নিরাপত্তার বহর, গার্ড রেল। এবার ‘শান্তিনিকেতন’এর সামনে থেকে নিরাপত্তা সরাল কালীঘাট থানার পুলিশ। এদিকে বিধায়কদের সই জালকাণ্ডে অস্বস্তির মধ্যেই বুধবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিআইডি-র নোটিসকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করলেন তিনি। একইসঙ্গে সিআইডি যাতে গ্রেফতার না করে, সেই রক্ষাকবচের আবেদন জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি অপূর্ব সিনহা রায়। শুক্রবার মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এসবের মধ্যেই অভিষেকের বাড়ি 'শান্তিনিকেতনে'র বাইরে থাকা পুলিশ কিয়স্ক, ব্যারিকেড, স্ক্যানার মেশিন এবং অন্যান্য নজরদারি কাঠামো সম্পূর্ণভাবে খুলে দেওয়া হয়েছে।
- Related topics -
- শহর কলকাতা
- তৃণমূল কংগ্রেস
- অভিষেক ব্যানার্জী
- কলকাতা পুলিশ
- পুলিশ
- কালীঘাট


