Kalbaisakhi Death | দেশজুড়ে কালবৈশাখীর ধ্বংসলীলা, উত্তরপ্রদেশে ঝড়ের বলি ২০, বিহারে ১৪, পশ্চিমবঙ্গে ৮!
Saturday, May 30 2026, 5:14 am

Key Highlightsশুক্রবার পশ্চিমবঙ্গ-সহ দেশের বেশ কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টি, কালবৈশাখী ও শিলাবৃষ্টি ব্যাপক ধ্বংসলীলা চালিয়েছে।
দেশজুড়ে আবহাওয়া বদলের বলি একাধিক। শুক্রবার পশ্চিমবঙ্গ সহ দেশের বেশ কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টি, কালবৈশাখী ও শিলাবৃষ্টি হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের জেরে দেশের বিভিন্ন রাজ্যে বিদ্যুতের খুঁটি এবং গাছ উপড়ে পড়ে বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত হয়েছে। ট্রেন লাইনের উপর গাছ ও খুঁটি ভেঙে পড়ায় থমকে যায় ট্রেন চলাচলও। ঝড়বৃষ্টির জেরে উত্তরপ্রদেশেই মৃত কমপক্ষে ২০ জন। বিহারে প্রাণ হারিয়েছেন ১৪ জন। পশ্চিমবঙ্গে মৃত্যু হয়েছে ৮ জনের। উত্তরাখণ্ড ও ঝাড়খণ্ড এবং জম্মু-কাশ্মীরেও কয়েকজনের মৃত্যুর খবর মিলেছে।
- Related topics -
- দেশ
- আবহাওয়া
- কালবৈশাখী
- শিলাবৃষ্টি
- বৃষ্টিপাত
- বিহার
- পশ্চিমবঙ্গ
- উত্তরপ্রদেশ
- মৃত্যু
- অস্বাভাবিক মৃত্যু


